রবিবার, ২৬ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কুয়াকাটা সংলগ্ন বঙ্গপসাগরে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ।

মাল্টিমিডিয়া রিপোর্টার মাল্টিমিডিয়া রিপোর্টার
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৫৯ am
কুয়াকাটা সংলগ্ন বঙ্গপসাগরে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ।

মোঃ সুমন খান, মাল্টিমিডিয়া রিপোর্টার।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি প্যারটফিশ (টিয়া মাছ)। প্রায় ৭০০ গ্রাম ওজনের মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আনার পর তা দেখতে ভিড় করেন স্থানীয়রা। পরে নিলামে মাছটি ৩ হাজার টাকায় বিক্রি হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে চরমোন্তাজ এলাকার ‘এফবি ভাই ভাই’ ট্রলারে ধরা পড়া মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ফয়সাল ফিশ আড়তে আনা হয়। আড়তে নিলামের মাধ্যমে মাছটি ৩ হাজার টাকায় কিনে নেন আড়তের মালিক। পরে বিক্রির জন্য এটি বরফ দিয়ে সংরক্ষণ করে চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। জানা গেছে, বাবুল মাতুব্বর মাঝির নেতৃত্বে ১৭ জন জেলে নিয়ে ট্রলারটি দুই দিন আগে পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। জাল উত্তোলনের সময় ইলিশ, পোয়া ও অন্যান্য মাছের সঙ্গে বিরল এ প্যারটফিশটিও ধরা পড়ে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!