নওগাঁর আত্রাই থানায় দায়ের করা শিশু ধর্ষণের চেষ্টার মামলার এক আসামিকে মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই রাজশাহীর বাগমারা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আত্রাই থানার মামলা নং-০২, তারিখ: ১ জুলাই ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় দায়ের করা মামলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনা হয়।
এ ঘটনায় অভিযুক্ত মো. আতিকুর রহমান সুজা (৩৮), পিতা: আব্দুর রাজ্জাক, গ্রাম: মহাদিঘী, থানা: আত্রাই, জেলা: নওগাঁ, গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ভোর রাতে রাজশাহীর বাগমারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আত্রাই থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
নওগাঁ সংবাদদাতা