শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে ৫০ দশমিক ৫৭ শতাংশ জমি বাদীকে বুঝিয়ে দিল উপজেলা প্রশাসন

মোঃএমরুল ইসলাম
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ pm
১১৩
মনোহরদীতে ৫০ দশমিক ৫৭ শতাংশ জমি বাদীকে বুঝিয়ে দিল উপজেলা প্রশাসন

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের রায়ের আলোকে নরসিংদীর মনোহরদীতে ৫০ দশমিক ৫৭ শতাংশ জমি বাদী পক্ষকে দখল বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে উপজেলার চন্ডীতলা মৌজায় ৯টি দাগভুক্ত ওই জমি বাদী পক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় বাদী-বিবাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উচ্ছেদ ও দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রম পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন মনোহরদী থানা পুলিশ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!