শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবচরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।

মোঃ শামীম আহমেদ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ pm
৪৮
শিবচরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।

শিবচর উপজেলা প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে নানা কর্মসূচি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শিবচর উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তারের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শিবচরের ৭১ সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর জেলা মহিলা দলের সেক্রেটারি মুনমুন ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সংসদ ও মাদারীপুর জেলা মহিলা দলের পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। শিবচর থানা মহিলা দল সবসময় সক্রিয়। আগামীতে শিবচর উপজেলা নির্বাচনে সুহাদা আক্তারের পক্ষে আমাদের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা থাকবে।

শিবচর উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার তাঁর বক্তব্যে বলেন, ২০০১ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত দলের দুর্দিনে আমি নেতাকর্মীদের পাশে থেকেছি এবং আগামীতেও দলের জন্য কাজ করে যাব। আসন্ন উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন চাই। নির্বাচিত হলে শিবচরের নারী সমাজের অধিকার ও সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ সচেষ্ট থাকব।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারী সমাজের অবদানের কথা তুলে ধরেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি দলের প্রতিটি কর্মসূচিতে নারী নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ শামীম আহমেদ, শিবচর উপজেলা প্রতিনিধি

০১৭৩৪০৮৪১২২

১১/০৯/২০২৬

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!