শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সখিপুরে হাবিব উল্ল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৫–৪ গোলে চ্যাম্পিয়ন ডিএমখালী-চরচন্দা

আল আমীন সরদার
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ pm
১৫
সখিপুরে হাবিব উল্ল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৫–৪ গোলে চ্যাম্পিয়ন ডিএমখালী-চরচন্দা

সখিপুরে হাবিব উল্ল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৫–৪ গোলে চ্যাম্পিয়ন ডিএমখালী-চরচন্দা

আল আমীন সরদার

ভেদজরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের সখিপুরে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে হাবিব উল্ল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৫–৪ গোলে আশিনগর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমখালী-চরচন্দা ফুটবল একাদশ। খেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

শরীয়তপুরের সখিপুরে হাবিব উল্ল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

হাবিবুল্লাহ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচ দেখতে সকাল থেকেই মাঠে জড়ো হতে থাকেন দর্শকরা। খেলা শুরুর পর দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে সৃষ্টি হয় টানটান উত্তেজনা।

ফাইনালে মুখোমুখি হয় আশিনগর ফুটবল একাদশ ও ডিএমখালী-চরচন্দা ফুটবল একাদশ।

দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৫ গোল করে শিরোপা জিতে নেয় ডিএমখালী-চরচন্দা ফুটবল একাদশ। আর ৪ গোল করে রানার্সআপ হয় আশিনগর ফুটবল একাদশ।

দীর্ঘ এক মাসের প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচকে ঘিরে হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়।

চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে এক লাখ টাকা দেওয়া হয়। আর রানার্সআপ দলকে দেওয়া হয় ৫০ হাজার টাকা পুরস্কার।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

শরীয়তুন হাবিব স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার রওনক জাহান এবং ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বকর সিদ্দিক।

ও নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার কাইয়ুম খান

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান কিরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তুন হাবিব স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এস এম এ হামিদ।

এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‘মাদককে না বলি, খেলাধুলায় যুক্ত হই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করার আহ্বান জানান আয়োজকরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!