শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মোঃ আলমগীর হোসাইন
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ pm
১৯
মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ ও মাদারগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের সঙ্গে মাদারগঞ্জ উপজেলাতেও এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন ওষুধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাশাপাশি বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাহিদুজ্জামান প্রমুখ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। কোনো বাসাবাড়ি বা অফিস অপরিষ্কার থাকলে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। প্রয়োজনে জেল-জরিমানা করা হবে।

এছাড়া মাদারগঞ্জ পৌরসভা ও সাতটি ইউনিয়নের সেরা পরিষ্কার-পরিচ্ছন্ন বাসাবাড়ি ও অফিসকে পুরস্কৃত করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!