বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

মোঃ কমল হোসেন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৪ am
২৭
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, আত্রাই (নওগাঁ):

নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং অসম্মান করার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে আত্রাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি প্রতিবাদী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন আত্রাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান ও সদস্য সচিব আনোয়ার হোসেন বুলু।

এ সময় আত্রাই উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। তাঁদের সঙ্গে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে তাঁরা দেশ স্বাধীন করেছেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে কোনো বীর মুক্তিযোদ্ধার প্রতি অসম্মানজনক আচরণ মেনে নেওয়া যায় না।

তাঁরা আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফনে যথাযথ সম্মান প্রদর্শন করা সবার নৈতিক দায়িত্ব। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান, মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!