বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আশুলিয়ায় দুই মাদক কারবারি গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১১ pm
২৬৯
আশুলিয়ায় দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। গ্রেপ্তারদের পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল মুত্তালিবসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় নরসিংহপুর এলাকা থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মোঃ আসিফ ইসলাম ওরফে ইছা (২৫)। তিনি লালমনিরহাট জেলার সদর থানার ডাইলপট্টি মসজিদসংলগ্ন বস্তি এলাকার মোঃ রিপন ইসলামের ছেলে। বর্তমানে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হোসেন আলী দেওয়ানের বাড়িতে ভাড়া থাকতেন। অপরজন মোঃ ফারহান শেখ (২১)। তিনি আশুলিয়ার জামগড়া মোল্লাপাড়া এলাকার মোঃ হুমায়ুন কবির বাবুর ছেলে। তিনি এনামুল মোল্লার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ৪০০ পিস ইয়াবার মোট ওজন প্রায় ৪০ গ্রাম। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

এদিকে, গ্রেপ্তার আসামিদের মধ্যে মোঃ আসিফ ইসলাম ওরফে ইছার বিরুদ্ধে পূর্বে আরও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!