বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শ্রীপুরে মাদকদ্রব্য উদ্ধার অভিযান: ভ্রাম্যমাণ আদালতে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

মোঃ ফরিদ হোসেন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৫ pm
৮
শ্রীপুরে মাদকদ্রব্য উদ্ধার অভিযান: ভ্রাম্যমাণ আদালতে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

গাজীপুর প্রতিনিধি:মোঃ ফরিদ হোসেন

গাজীপুরের শ্রীপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—

১। মোঃ শাকিল (১৯): পিতা- ইয়াকুব, সাং- গিলারচালা, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর। তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

২। মোঃ নাঈম (৩৩): পিতা- মোঃ কাজল মিয়া, সাং- পেলাইদ, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর। তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

৩। মোঃ সাইফুল ইসলাম (৩২): পিতা- হেলাল শেখ, সাং- পটকা, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর। তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!