বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সবুজ মিরসরাই গড়ার প্রত্যয়ে ২০০ নিমগাছের চারা রোপণ

মোঃ মিজানুর রহমান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৬ pm
৩২
সবুজ মিরসরাই গড়ার প্রত্যয়ে ২০০ নিমগাছের চারা রোপণ

মিরসরাইয়ে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ বিএনপি নেতা শাহিদুল ইসলাম চৌধুরীর, ব্যক্তিগতভাবে এক লাখ গাছ লাগানোর পরিকল্পনা

চট্টগ্রামের মিরসরাইয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ২০০টি নিমগাছের চারা রোপণ করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার নিজ এলাকায় শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তিনি।

‘নিরাপদ মিরসরাই’ ব্যানারে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে তাঁর।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গাছের ভূমিকা অপরিসীম। মানুষ বায়ুমণ্ডলে যে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে, গাছ তা শোষণ করে অক্সিজেন সরবরাহের মাধ্যমে প্রাণিকুলের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেকেরই বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের পরিচর্যা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। সরকারের এ উদ্যোগের অংশীদার হতে ব্যক্তিগতভাবে মিরসরাইয়ে এক লাখ গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছেন তিনি। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে বলেও জানান তিনি।

শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, বুধবার নিজ এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পছন্দের বৃক্ষ হিসেবে পরিচিত ২০০টি নিমগাছের চারা রোপণ করা হয়েছে। চারাগুলো তাঁর নিজস্ব নার্সারিতে উৎপাদন করা হয়েছে। ওই নার্সারিতে আরও এক হাজার নিমগাছের চারা রয়েছে। পর্যায়ক্রমে এসব চারা মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় রোপণ করা হবে।

তিনি জানান, শুধু বৃক্ষরোপণ নয়, একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও সবুজ জনপদ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ‘নিরাপদ মিরসরাই’ ব্যানারে এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মাঈন উদ্দিন চৌধুরী, চট্টগ্রামস্থ জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন হানিফ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাওছার উদ্দিন বাবু, সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ খান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডা. তাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন, মহিলা নেত্রী জান্নাতুল ফেরদৌস, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা ছালাউদ্দিন ভূঁইয়া, শ্রমিক দল নেতা নুরুল মোস্তফা দুলাল, ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল নুর ফয়সাল, ছাত্রদল নেতা নাফিজ চৌধুরী ও মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নেতা শেখ জাহিদসহ স্থানীয় নেতাকর্মীরা।

মিজানুর রহমান মিরসরাই, চট্টগ্রাম

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!