গাজীপুর প্রতিনিধি: মোঃ ফরিদ হোসেন
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তদন্তে সন্দিগ্ধ, ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য মামলার মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি তিনজন, পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি একজন, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি একজন এবং জিএমপি প্রসিকিউশন মামলার আসামি রয়েছেন পাঁচজন।
গ্রেফতারকৃতদের পরিচয়:
সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি:
১. সাহিদুর রহমান খান হাসান (২৭), পিতা—মকিবুর রহমান খান টিপু, মাতা—রিনা বেগম। স্থায়ী ঠিকানা—টেকনগপাড়া, থানা—বাসন, গাজীপুর মহানগর।
২. নিয়ামুল ইসলাম ওরফে নাঈম (৪৮), পিতা—মৃত আমিনুল রহমান, মাতা—মৃত মেহেরুন নেছা। স্থায়ী ঠিকানা—নুরপুর, থানা—নাসিরনগর, জেলা—ব্রাহ্মণবাড়িয়া। বর্তমান ঠিকানা—টেকনগপাড়া, বাসন, গাজীপুর।
৩. মোঃ সোহাগ হোসেন ওরফে শাকিব ওরফে সাকিব (২৯), পিতা—মোঃ সুরুত আলী ওরফে আলা উদ্দিন ওরফে আঃ শহীদ, মাতা—জোছনা বেগম। স্থায়ী ঠিকানা—কৃষ্ণপুর, থানা—ধোবাউড়া, জেলা—ময়মনসিংহ। বর্তমান ঠিকানা—নাওজোড়, আকরাম মুন্সির বাড়ির ভাড়াটিয়া, বাসন, গাজীপুর।
পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি:
৪. নাঈম আহমেদ (১৮), পিতা—মৃত মোশারফ গাজী, মাতা—মিনারা বেগম। স্থায়ী ঠিকানা—ইটবাড়ীয়া, থানা—পটুয়াখালী সদর, জেলা—পটুয়াখালী। বর্তমান ঠিকানা—নাওজোড়, সিরাজ মুন্সীর ভাইয়ের বাসার ভাড়াটিয়া, বাসন, গাজীপুর।
সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি:
৫. আলামিন মাল (৩৬), পিতা—মোঃ খালেক মাল। ঠিকানা—টেকনগপাড়া, মন্ডলবাড়ী, আরমানের বাড়ির ভাড়াটিয়া, বাসন, গাজীপুর।
জিএমপি প্রসিকিউশন মামলার আসামি:
৬. ইমরান (১৮), পিতা—নূরে আলম, মাতা—আসমা আক্তার। স্থায়ী ঠিকানা—সিঙ্গারকাটি, থানা—বাবুগঞ্জ, জেলা—বরিশাল। বর্তমান ঠিকানা—নাওজোড়, বাসন, গাজীপুর।
৭. কবিলাস বর্মণ (২৭), পিতা—অনিল চন্দ্র, মাতা—স্বপ্না রানী। স্থায়ী ঠিকানা—নয়াপাড়া, থানা—খালিয়াজুরী, জেলা—নেত্রকোণা। বর্তমান ঠিকানা—নাওজোড়, বাসন, গাজীপুর।
৮. নাঈম (৩১), পিতা—আলতাফ হোসেন, মাতা—লাইলী। স্থায়ী ঠিকানা—তেলিহাট, থানা—পাঁচবিবি, জেলা—জয়পুরহাট। বর্তমান ঠিকানা—পূবাইল মিরের বাজার, গাজীপুর মহানগর।
৯. আব্দুল্লাহ আল বোখারী ওরফে রোমান (৩০), পিতা—মৃত শাহজাহান মিয়া, মাতা—লাইলী বেগম। স্থায়ী ঠিকানা—পূর্ব চন্দ্রপুর, থানা—দাগনভূঞা, জেলা—ফেনী। বর্তমান ঠিকানা—কড্ডা, রশিদ মোল্লার বাসার ভাড়াটিয়া, সদর, গাজীপুর।
১০. মোঃ ইমন হোসেন (২৭), পিতা—আঃ মান্নান, মাতা—শিরিনা আক্তার। স্থায়ী ঠিকানা—বাহাদুরপুর, থানা—কোতোয়ালি, জেলা—ময়মনসিংহ। বর্তমান ঠিকানা—বাসন সড়ক, রহমানের বাসার ভাড়াটিয়া, বাসন, গাজীপুর।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ১০ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।