আসাদুজ্জামান খোকন, ভূরুঙ্গামারী প্রতিনিধি:
ভূরুঙ্গামারীতে প্রতারণা মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. সাইদুল রহমানকে আজ (২৩ জুলাই) গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মো. সাইদুল রহমানের বিরুদ্ধে প্রতারণাসহ বাংলাদেশ দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৮, ৪৭০, ৪৭১ ও ৩৪ ধারায় দায়ের করা মামলায় আদালত পূর্বে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
উপজেলা প্রতিনিধি