বাগেরহাটে গ্রীন বোর্ড ফাইবার মিলস লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলায় গ্রীন বোর্ড ফাইবার মিলস লিমিটেডের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) ও অ্যাকশনএইড বাংলাদেশ এর৷ সহযোগিতায় পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি বাগেরহাট এর উদ্যেগ এ ‘আলোচনা সভা টি অনুষ্ঠিত হয়।
সভায় পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি বাগেরহাটের সভাপতি মোল্লা নজরুল ইসলাম, সহ-সভাপতি খোকন হালদার ও লীলা রানী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুসহ কমিটির আরও অন্যান সদস্য ও ইউথ গণ উপস্থিত ছিলেন।
এ ছাড়া গ্রীন বোর্ড ফাইবার মিলসের কো-অর্ডিনেটর শেখ গোলাম কিবরিয়া মিন্টু এবং প্রশাসন বিভাগের উপব্যবস্থাপক আজমল হোসাইন উপস্থিত ছিলেন।
সভায় গ্রীন বোর্ড ফাইবার মিলসের সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি মোল্লা নজরুল ইসলাম বলেন,শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। শিল্পকারখানার কারণে যাতে পরিবেশ ও স্থানীয় জনগণের কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবেশ সুরক্ষায় নাগরিক সমাজ ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।
গ্রীন বোর্ড ফাইবার মিলসের কো-অর্ডিনেটর শেখ গোলাম কিবরিয়া মিন্টু বলেন,একটি শিল্পপ্রতিষ্ঠান হিসেবে সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সুরক্ষার বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পরিবেশের বিষয়টি গুরুত্ব দেওয়া এবং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে আমরা সচেতন।
পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জনাব মাসুদুর রহমান বাবু গ্রীন বোর্ড এন্ড ফাইবার মিলস এর কোর্ডিনেটর এর কাছে দাবি জানায় সিএসআর কার্যক্রমের অংশ হিসাবে বাগেরহাট সদরের চাপাতলা গ্রামে ২ টি গুচ্ছগ্রাম রয়েছে এই ২টি গুচ্ছগ্রামে ভূমিহীন ও দারিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ব্যাবস্থা করার।
গ্রীন বোর্ড ফাইবার মিলসের কো-অর্ডিনেটর শেখ গোলাম কিবরিয়া মিন্টু এতে সম্মতি জানিয়ে বলেন আগামী মাসের মধ্যেই ২ টি গুচ্ছগ্রামে ২ টি মেডিকেল ক্যাম্প তারা পরিচালনা করবেন। এবং এই ধরনের সামাজিক উদ্যেগ এর সাথে তারা সবসময় যুক্ত থাকবেন বলে জানান।









