শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই মাদরাসাছাত্র নিহত, আহত ১

পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই মাদরাসাছাত্র নিহত, আহত ১
Google পছন্দে যোগ করুন

পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই মাদরাসাছাত্র নিহত, আহত ১

​নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক ছাত্র। ​বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহতরা হলেন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) এবং ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)। আহত অপর ছাত্র হলেন সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে রাব্বি (১৬)। তারা তিনজনই স্থানীয় সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র ছিলেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট পড়ে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে ফিরছিলেন ওই তিন মাদরাসাছাত্র। পথিমধ্যে চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় পৌঁছালে রাস্তা মোড় নেওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন। ​অন্যদিকে, আহত রাব্বির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Link Copied