সোমবার, ২৭ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেরপুর গাংনী এতিমখানা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০০ pm
মেহেরপুর গাংনী এতিমখানা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

মেহেরপুর গাংনী এতিমখানা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

মোঃ নূর হোসেন মেহেরপুর

মেহেরপুরের গাংনীর একটি এতিমখানা থেকে হাসাইন নামের নয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

হাসাইন গাংনী উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে গাংনী এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মুর্শেদ।

এতিমখানার সহকারি শিক্ষক তাওহিদুল ইসলাম জানান, আজ সকালে সকল শিক্ষার্থীর ফুলবাগানে কাজ করছিল। হাসাইন ঘরের মধ্যে বসে থাকা অবস্থায় নাক দিয়ে রক্ত বের হতে থাকে। এসময় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাহাবুব নয়ন হাসাইনকে মৃত ঘোষনা করেন।

গাংনী থানার অফিসার ইনৃচার্জ মুহাদ্দিদ মুর্শেদ জানান, গাংনী এতিমখানা থেকে এক শিশু মারা যাওয়ার বিষয়টি জেনে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত করা হচ্ছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!