মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন খুলনা জেলা প্রশাসক (ডিসি)ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৬ pm
টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন খুলনা জেলা প্রশাসক (ডিসি)ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত

গোলাম কিবরিয়া তুহিন
খুলনা 

খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন এবং টি সি বির পণ্য সুষ্ঠুভাবে বিক্রি হচ্ছে কিনা তা সরোজমিনে পরিদর্শন করেন খুলনার জেলা প্রশাসক(ডিসি ) ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। সোমবার (২৭ শে জুলাই ২০২৬ )মহানগরীর বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য কার্যক্রম পরিদর্শনকালে জেলা প্রশাসক টিসিবির পণ্য বিক্রি সঠিক ব্যবস্থাপনা ও পণ্য সরবরাহ এবং বিক্রয় কার্যক্রম অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। একই সঙ্গে ভোক্তাদের সাথে কথা বলেন এবং সুষ্ঠুভাবে নির্ধারিত নিয়মে পণ্য  ক্রয় করতে পারছেন কিনা সে বিষয়ে খোঁজখবর নেন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। 

তিনি টিসিবির পণ্য বিক্রিতিতে স্বচ্ছতা শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে পণ্য যথাযথ পৌঁছে দেয়ার উপর গুরুত্ব আরোপ করেন। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন মানবসম্পদ ব্যবস্থাপনা খুলনা )ইরফা সুলতানা এবং জেলা প্রশাসক ও টিসিবির কর্মকর্তাগন।
গোলাম কিবরিয়া তুহিন
খুলনা 
২৭জুলাই ২০২৬

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!