সোমবার, ২৭ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুনিয়াপালং সিএনজি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ: দুই বোনসহ নিহত ৩, আহত ৩।

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৩ pm
খুনিয়াপালং সিএনজি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ: দুই বোনসহ নিহত ৩, আহত ৩।

মো গিয়াস উদ্দীন, উখিয়া প্রতিনিধি:

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া-রামু সীমান্তের খুনিয়াপালং জলিল সদাগরের রাস্তার মাথায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে সিএনজি চালিত অটোরিকশা এবং একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই বোনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার বাসিন্দা শাহীন আক্তার ও রুবি আক্তার। নিহত অপর এক পুরুষের (স্পট ডেড) পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে খুনিয়াপালং জলিল সদাগরের রাস্তার মাথা এলাকায় কক্সবাজারমুখী একটি কভার ভ্যানে সাথে সিএনজি  সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক পুরুষ যাত্রী নিহত হন। স্থানীয় জনতা ও হাইওয়ে পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুই বোন শাহীন আক্তার ও রুবি আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে ০১৮৩০০৬৯৮৮১। ওই নম্বরে কল বা ফিঙ্গারপ্রিন্ট ট্র্যাকিংয়ের মাধ্যমে দ্রুত তাঁর নাম-ঠিকানা শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!