সোমবার, ২৭ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

প্রশিক্ষিত রাজনৈতিক নেতৃত্বই সংকট নিরসনের মূল শক্তি: রাজধানীতে 'বাঙালীর পাঠশালা'র সেমিনার অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৬ pm
প্রশিক্ষিত রাজনৈতিক নেতৃত্বই সংকট নিরসনের মূল শক্তি: রাজধানীতে 'বাঙালীর পাঠশালা'র সেমিনার অনুষ্ঠিত

মোঃ এনামুল হক
"প্রশিক্ষিত রাজনৈতিক নেতৃত্বই হতে পারে চলমান রাজনৈতিক সংকট নিরসনের মূল শক্তি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হয়েছে রাজনৈতিক নেতৃত্ব বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনার। রবিবার (২৬ জুলাই ২০২৬) সকাল ৯:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (BMA)-এর ডা. সামসুল হক সভাকক্ষে 'বাঙালীর পাঠশালা, School of Leadership (SOLE-USA)'-এর উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ জহির রাজ আকন্দ। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সেইভ বাংলাদেশের সভাপতি জাহিদ খান।
​সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংসদ সদস্য নিলুফার ইয়াসমিন মনি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত।
​যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভিডিও বার্তায় স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ড. গোলাম রব্বানী নয়ন বাংগালী বলেন, "দলের নেতা হয়েই দলের কাজ করতে হবে এমন কোনো কথা নেই; আমরা বিকল্প সামাজিক ও মানবিক সংগঠনের মাধ্যমেও আদর্শ ছড়াতে পারি।" তিনি তাঁর বক্তব্যে ছাত্র, যুব ও নারী শক্তির ব্যাপকতার ওপর গুরুত্ব আরোপ করেন এবং দেশকে চক্রান্ত ও নেতিবাচক রাজনীতি থেকে মুক্ত রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের তাগিদ দেন।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাঁকন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট এম. আমিনুল ইসলাম (মনির), বাঙালীর পাঠশালার কো-অর্ডিনেটর মোঃ সাদেক আহমেদ ভূঁইয়া, School of Leadership (SOLE-USA)-বাংলাদেশ চ্যাপ্টারের জয়েন্ট কো-অর্ডিনেটর আরিফ আমান ভূঁইয়া, কুমিল্লার কো-অর্ডিনেটর মোঃ মোজাম্মেল হক এবং স্কুল অফ লিডারশিপ বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার এম মনিরুজ্জামান মনির।
​বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে প্রশিক্ষিত, নৈতিক ও দক্ষ রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা রাজনৈতিক কর্মীদের আদর্শিক শিক্ষা, নেতৃত্বের বিকাশ এবং গণমানুষের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের ওপর বিশেষ জোর দেন। সেমিনারের এক পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন উপস্থিত নেতাকর্মীদের নৈতিক রাজনীতির শপথবাক্য পাঠ করান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!