সোমবার, ২৭ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ব‌টিয়াঘাটায় রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৭ pm
ব‌টিয়াঘাটায় রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

শাহবাজ জামান, খুলনা।।

ব‌টিয়াঘাটায় ‌রেজাউল শেখ হত্যার দা‌য়ে তিন আসা‌মি‌কে মৃত্যুদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। সোমবার খুলনার অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ-৪ আদাল‌তের‌ বিচারক মোঃ খুরশীদ আলম এ রায় ঘোষণা ক‌রেন। একই মামলায় অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খুরশিদ আলম, সালাম ও খায়রুল। রায় ঘোষণার সময় আসা‌মিরা আদালতে উপ‌স্থিত ছিলেন। রায়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের বেঞ্চ সহকারী মোঃ শাহ আলম।

আদালতের সূত্র জানায়, ২০১৮ সালের ৩১ মার্চ সকাল ৮টার দিকে রেজাউল শেখ উপজেলার ঝালবাড়ি গ্রামের বাজারে নিজের দোকানের কাছাকাছি ঘুরাঘুরির সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা চার দুর্বৃত্ত বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এরপর তিনি মাটিতে পড়ে গেলে তারা একাধিক আঘাত করতে থাকে। রেজাউলের ছোট ভাই ঠেকাতে এলে তাকেও তারা আঘাত করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রটি জানায়, এ ঘটনার দিন নিহতের ছোট ভাই মেঝবাহ উদ্দিন সন্ধ্যায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এতে তিনি ঝালবাড়ি এলাকার বাসিন্দা  কলমবক্সের ছেলে আ: সালাম এবং সালাম শেখের দুই ছেলে মো: খুরশিদ আলম (৩৫) ও মো: খায়রুল শেখ (২৮) এবং একই এলাকার কালা বাবুর ছেলে এরশাদকে আসামি করেন।

সূত্রটি আরও জানায়, পৈত্রিক সম্পত্তি তথা দোকানঘর উঠানোকে কেন্দ্র করে পূর্ব বিরোধের সূত্র ধরে খুরশীদ আলম শেখ ও খায়রুল শেখ বাঁশের লাঠি ও কাঠের বাতা দিয়ে রেজাউলের মাথার পেছনে ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। এ সময় রেজাউল মাটিতে পড়ে গেলে আব্দুস সালাম ও এরশাদ শেখ বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। গত ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ পারিদর্শক মো: গোলাম রসুল উল্লিখিতদের আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!