শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৬
Google পছন্দে যোগ করুন

গাজীপুর প্রতিনিধি, মোঃ ফরিদ হোসেন:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী, দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী, রাজনৈতিক মামলার এক আসামি এবং দুই মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) থানা পুলিশের পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ছয়জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ছাড়া দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী, রাজনৈতিক মামলার একজন আসামি এবং দুই মাদকসেবীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ ও মাদক নির্মূলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Link Copied