গাজীপুর প্রতিনিধি: মোঃ ফরিদ হোসেন
টঙ্গী পশ্চিম থানা পুলিশের পৃথক অভিযানে মোট ১৫ জন আটক, বিজ্ঞ আদালতে প্রেরণ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ৩ জন ছিনতাইকারী, রাজনৈতিক মামলার ৩ জন আসামি এবং ৯ জন মাদকসেবীসহ মোট ১৫ জনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের নির্দেশনায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্রসহ ৩ জন ছিনতাইকারীকে আটক করা হয়। পাশাপাশি রাজনৈতিক মামলায় ৩ জন আসামি এবং ৯ জন মাদকসেবীকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় ছিনতাই, মাদকসেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।









