মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ইশা ব্লাড ব্যাংক মনোহরদী এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫০ am
ইশা ব্লাড ব্যাংক মনোহরদী এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম 
নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে স্বেচ্ছাসেবী সংগঠন ইশা ব্লাড ব্যাংক মনোহরদী-এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৭ জুলাই)দিনভর মনোহরদী সরকারি পাইলট স্কুল সংলগ্ন এলাকা এবং আলাউদ্দিন কবিরাজ হাফিজিয়া মাদ্রাসায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে  সার্বিক  সহযোগিতা করে এনআরএস প্রাইভেট হাসপাতাল ও উৎসর্গ ফাউন্ডেশন মনোহরদী উপজেলা শাখা।

এ সময় ইশা ব্লাড ব্যাংক মনোহরদী এর পরিচালক হাফেজ আনোয়ার তাওহীদ, মনোহরদী স্বেচ্ছাসেবী পরিষদের পরিচালক আল-মমিন হোসাইন সজিব এবং উৎসর্গ ফাউন্ডেশনের সভাপতি ফারুক আহমেদ প্রধানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, দিনব্যাপী ক্যাম্পেইনে ২০০-এর বেশি মানুষের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি ইতোমধ্যে ৩১৫টিরও বেশি রক্তদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।

তারা আরও জানান, সাধারণ মানুষের সেবায় ভবিষ্যতে সবার সহযোগিতায় এ ধরনের ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি উপজেলার প্রতিটি ইউনিয়নে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!