মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নিয়ামতি রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ডিবিএল ফার্মার প্রতিনিধি কামরুল হাসান।

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ am
নিয়ামতি রোডে মোটরসাইকেল  দুর্ঘটনায় গুরুতর আহত ডিবিএল ফার্মার প্রতিনিধি কামরুল হাসান।

বাকেরগঞ্জ প্রতিনিধি  
মো:মিজানুর রহমান।

বরিশালের নিয়ামতি রোডে এক মোটরসাইকেল  দুর্ঘটনায় ডিবিএল ফার্মার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কামরুল হাসান গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা  হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে জাহানারা ক্লিনিকে নিয়ে আসেন।দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায়।  নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।
সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা জানান, কামরুল হাসান একজন দায়িত্বশীল ও পরিশ্রমী কর্মী। তার এই আকস্মিক দুর্ঘটনার খবরে সহকর্মীদের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিএল ফার্মার সহকর্মীরা কামরুল হাসানের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। একই সঙ্গে তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকল চালক ও পথচারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!