মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ধরাইল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৮ pm
ধরাইল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মো:কোরবান আলী 
মাল্টিমিডিয়া রিপোর্টার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরাইল মাঠে উৎসবমুখর পরিবেশে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা উপভোগ করতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোছা. সবিতা খাতুন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল তালুকদার। এছাড়াও বাঙ্গালা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোছা. সবিতা খাতুন বলেন, "আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে মানুষের সেবায় কাজ করতে চাই। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করব। পাশাপাশি ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি আদর্শ ও নিরাপদ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করব।"

তিনি এলাকার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং আসন্ন নির্বাচনে ভোটারদের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!