মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সদরপুরে হাতির সাথে ধাক্কা লেগে অটো রিকশা উল্টে শিশু নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৮ pm
সদরপুরে হাতির সাথে ধাক্কা লেগে অটো রিকশা  উল্টে শিশু নিহত

সদরপুর উপজেলা(ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সাথে ধাক্কা লেগে  ব্যাটারীচালিত অটোরিকশা  উল্টে এক কন্যা শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েক যাত্রী।  নিহত শিশু আরিশা জান্নাত(১০মাস)  পার্শবর্তী ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার কন্যা।  

মংগলবা(২৮ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার  আটরশি এলাকায়  এ মর্মান্তিক দুর্ঘটনা  ঘটে। 

স্থানীয় ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, শিশু আরিশা জান্নাত কে সদরপুর হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য তার মা  ব্যাটারীচালিত অটো গাড়িতে যাইতেছিল। আটরশি নামক স্থানে আসলে বিপরীত দিকে একটি হাতি নিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ী থেকে টাকা তুলছিলেন এক ব্যাক্তি। হাতির সামনে আসা মাত্রই হাতি টাকার জন্য শুর উচু করলে অটো গাড়ীর সাথে হাতির ধাক্কা লেগে  নিয়ন্ত্রন হারিয়ে অটো রিকশাটি রাস্তায় উল্টে যায়। মায়ের সাথে থাকা ছোট শিশু  গাড়ির  নীচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয়।  স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে আসে, সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে শিশুটি মারা যায়। শিশু মৃত্যুর  ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

এ ঘটনায় উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়া কে(২৪) গনপিটুনী দেয় ও হাতিটিকে আটক করে রাখে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাহুত কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত মাহুত বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মাদারের চর গ্রামের আনিসউদ্দিনের পুত্র বলে জানা গেছে। 

এ ব্যাপারে সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান বলেন, হআতির মাহুত কে আটক করা হয়েছে, নিহতের পরিবার এখনো লিখিত কোন অভিযোগ দেয়নাই। হাতিটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।  

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!